শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
অর্থনীতি

এলপি গ্যাসের দাম ৫৫ টাকা কমলো, নতুন দাম ১,৮৮৫ টাকা

জুন মাসের জন্য এলপিজির দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপি গ্যাসের দাম ৫৫ টাকা কমলো, নতুন দাম ১,৮৮৫ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পূর্বে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা, যা ৫৫ টাকা কমানো হয়েছে।

এছাড়া, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও হ্রাস পেয়েছে। লিটার প্রতি অটোগ্যাসের দাম ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমে ৮৬ দশমিক ৯৩ টাকা হয়েছে।

গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে, ৩৮৭ টাকা বৃদ্ধি করে দাম ১ হাজার ৭২৭ টাকা করা হয়েছিল।

বিজ্ঞাপন