শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান
অর্থনীতি

সোনার ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।

সোনার ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে সোনার দাম কমায় দর সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে সর্বশেষ ঈদের আগে ২৫ মে সোনার দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা।

বিজ্ঞাপন