বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অর্থনীতি

বাণিজ্যমন্ত্রী: এবারের বাজেট হবে ব্যবসাবান্ধব

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এবারের বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে।

বাণিজ্যমন্ত্রী: এবারের বাজেট হবে ব্যবসাবান্ধব

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আগামী বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এবারের বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’

কোরবানির পশুর চামড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণে অনেক ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেননি। অনেকেই ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়ার পর চামড়া দান করে দেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চামড়া পচে যায়।’

মন্ত্রী আরও জানান, ‘চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তবে সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। সঠিকভাবে সংরক্ষণ করতে মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’

বিজ্ঞাপন