বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
অর্থনীতি

ঈদের ছুটি শেষে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক লেনদেন শুরু, গ্রাহক উপস্থিতি কম।

ঈদের ছুটি শেষে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সকাল থেকে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজারের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১০টায় ব্যাংক ও ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা গ্রাহকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এদিনের কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে, তবে দাফতরিক কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২/১ দিনের মধ্যে সেবাগ্রহীতাদের উপস্থিতি বৃদ্ধি পাবে।

গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটির কারণে সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ ছিল। তবে ছুটির মধ্যে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলমান ছিল।

ঈদের আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে রাজধানীর বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে লেনদেন সংক্রান্ত সেবা প্রদান করা হয়। তবে, গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।

এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়।

বিজ্ঞাপন