রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সোমবার থেকে ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে

সোমবার থেকে খুলছে ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, শুরু হচ্ছে লেনদেন।

সোমবার থেকে ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে

ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।

একইভাবে লেনদেন শুরু হবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা আবারও কর্মস্থলে ফিরবেন।

ঈদের আগে সীমিত পরিসরে কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকলেও, সোমবার থেকে এসব ব্যাংকে স্বাভাবিক লেনদেন পুনরায় চালু হবে।

প্রথম কার্যদিবসে ব্যাংকগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটিতে জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিজ্ঞাপন