শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা
অর্থনীতি

মে মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশ

মে মাসে প্রবাসী আয় বেড়ে ১৫ শতাংশ হয়েছে, এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

মে মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশ

দেশে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মে মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মে মাসে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ২৯৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল।

গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস ধরে দেশে প্রতি মাসে প্রবাসী আয় আসছে তিন বিলিয়ন বা তিনশ কোটি ডলারের বেশি।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রবাসী আয়ে ডলারের দাম বেশি পাওয়া যাচ্ছে। দেশে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমেছে।

প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক।

বিজ্ঞাপন