সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে

ফ্রান্স ও স্পেনে দাবানল পরিস্থিতি ভয়াবহ, ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে

ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানল পরিস্থিতি সৃষ্টি করেছে, যার কারণে দুই দেশ মিলিয়ে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সেই আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাস এবং অসহনীয় তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জরুরি বৈঠকে বসবেন, যেখানে মন্ত্রীদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া প্রায় ৩০টি দাবানল পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

স্পেনের মাদ্রিদের আশপাশে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে জানিয়েছেন যে, পরিস্থিতি মোকাবিলায় সামনে আরও কঠিন সময় আসতে পারে।

ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলের কারণে একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন