মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

ইউরোপের কয়েক দেশে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি

ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপের কয়েক দেশে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি

ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এসব দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফ্রান্সের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দেশটির শতাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, ফ্রান্সের কার্পেন-ট্রাস শহরে একটি গাড়িতে ২ শিশুর মরদেহ পাওয়া গেছে, যা আবহাওয়াজনিত কারণে ঘটে বলে ধারণা করা হচ্ছে।

জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গের আবহাওয়া পরিস্থিতিও একই রকম। এসব দেশে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গ্রিসের আক্রাই-ফনিওর এলাকায় এক দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন