শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
আন্তর্জাতিক

জুলাইয়ে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সূচি ঘোষণা

ইরানের প্রয়াত নেতা খামেনির জানাজা ও দাফনের সূচি ঘোষণা।

জুলাইয়ে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সূচি ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৬ জুলাই রাজধানী তেহরানে আলী খামেনির জানাজার শোভাযাত্রা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে জানাজার শোভাযাত্রা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হবে। সবশেষে ৯ জুলাই, পবিত্র নগরী মাশহাদে শোকযাত্রা অনুষ্ঠিত হবে এবং ইমাম রেজার পবিত্র মাজারে তাঁকে দাফন করা হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। তাঁর মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়।

ইমান আত্তারজাদেহ বলেন, ‘শহীদ নেতাকে বিদায় শীর্ষক এই অনুষ্ঠানের স্লোগান আমাদের জেগে উঠতেই হবে। শহীদ নেতার বাম হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখা যাওয়াকে দৃঢ়তা ও অটলতার প্রতীক হিসেবে বিবেচনা করে অনুষ্ঠানের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত বেছে নেয়া হয়েছে।’

বিজ্ঞাপন