মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত, আহত ৬৬

কাতারের এলএনজি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত, আহত ৬৬ জন।

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত, আহত ৬৬

কাতারের রাস লাফানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ শিল্প কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাতারের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এলএনজি কারখানায় দুর্ঘটনার পর কোনো গ্যাস বা রাসায়নিক লিক হয়নি, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস লাফান শিল্প নগরীতে এই ‘অভ্যন্তরীণ বিস্ফোরণের’ পর নিখোঁজদের সন্ধানে ‘কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ’ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ স্থাপনায় এই দুর্ঘটনা ঘটেছে।

এই শিল্প নগরীর দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতারএনার্জি জানায়, বারজান কারখানায় বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন