শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। তিনি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলের শেষ দিকে ভারতে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

দেশে প্রবেশ করার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বড়ে। দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক যাত্রা শুরু হয় আশির দশকে, যখন তিনি কংগ্রেসে ছিলেন। পরবর্তীতে তিনি জনতা দলে যোগ দেন এবং ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভার সংসদ সদস্য হন।

তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে তিনি তৃণমূলে যোগ দেন এবং কেন্দ্রের রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে বারাকপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন।

২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন