আলজেরিয়ার বুমেরদেস প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে এবং ৪৪ জন আহত হয়েছে। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের খোঁজখবর নিতে বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সিফি গ্রিব।
এছাড়া, দুর্ঘটনায় নিহতদের স্মরণে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেল-মাজিদ তেব্বুন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।