মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের ভেনেজুয়েলা উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন পদত্যাগ করেছেন

ট্রাম্পের ভেনেজুয়েলা উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন পদত্যাগ করেছেন।

ট্রাম্পের ভেনেজুয়েলা উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন পদত্যাগ করেছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু সূত্র দাবি করেছে যে, ক্যারনের ওপর বেশ কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের জন্য চাপ ছিল। মিয়ামিভিত্তিক এই ব্যবসায়ী আনুষ্ঠানিক সরকারি পদে না থাকলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন।

ক্লেভার ক্যারন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার জন্যও পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্রের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে, ক্লেভার ক্যারনের পদত্যাগের বিষয়ে হোয়াইট হাউজ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিজ্ঞাপন