রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক চলাকালে

হরমুজে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক চলাকালে ঘটে এ ঘটনা।

হরমুজে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক চলাকালে

হরমুজ প্রণালিতে মার্কিন পাহারায় থাকা দুটি ট্যাংকারে হামলা করেছে ইরান। শনিবার (১ আগস্ট) দ্যা গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ায় যুদ্ধ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। ঠিক সেই সময়েই মার্কিন সেনাবাহিনীর পাহারায় হরমুজ প্রণালি অতিক্রম করতে চেষ্টা করা ট্যাংকারগুলোতে হামলা চালায় ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বার্তায় জানায় যে, নির্দেশ অমান্যকারী তেল ট্যাংকারগুলোকে আঘাত হেনে থামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, অন্য চারটি তেল ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে তাদের পূর্বের অবস্থানে ফিরে গেছে।

জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় অঘোষিত পথ দিয়ে হরমুজ অতিক্রম করার চেষ্টা করছিল। দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ যান চলাচলের জন্য প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে গেছে।

বৃহস্পতিবার, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন