সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের ১১ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

জাতীয় রাজস্ব বোর্ডের ১১ মাসে রাজস্ব আদায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ১১ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে ২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। এটি অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। রোববার (২১ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ দশমিক ৭৮ কোটি টাকা আদায়ের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২ হাজার ৮৫৬ দশমিক ২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এই সময়কালে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০.০২%।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। মে ২০২৬ পর্যন্ত আদায়ের পরিমাণ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। তবে, লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১.৫৮%।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমাণ ৭.০৮%, ভ্যাট অনুবিভাগের প্রবৃদ্ধির পরিমাণ ১০.০৫% এবং আয়কর অনুবিভাগের প্রবৃদ্ধির পরিমাণ ১২.৫৪%।

জুন ২০২৬ মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত অর্থ বছরের মোট আদায়ের তুলনায় বেশি। জুন মাসের শেষ ১০ দিনে আরো ২৫ হাজার কোটি টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থ বছরে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করার জন্য আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সগুলো কর আদায় বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের জন্য প্রয়োজনীয় রাজস্বের সংস্থান করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন