শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

এনবিআর জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই-আগস্ট মাসের জন্য অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সময়সীমা অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখা এ আদেশ জারি করে। আদেশে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এর আওতায় রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার জন্য ব্যবসায়ীদের কোনো জরিমানা দিতে হবে না। আদেশে বলা হয়, ২০২৬-২৭ এর সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়।

তবে, অনেক প্রতিষ্ঠান এসময়ের মধ্যেও ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেনি। এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই তিন কর মেয়াদের রিটার্ন অবশ্যই সিস্টেমে দাখিল করতে হবে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত বিধানের কারণে অনেক প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিলের সময় নিয়ে বিভ্রান্তিতে ছিল। এ কারণে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন