সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে বাধ্যতামূলক

এনবিআর ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে।

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে।

আজ রোববার এনবিআর একটি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়, যা দেশের ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ে ৮টি পণ্যের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই পণ্যগুলো হলো: সিগারেট, মোবাইল ফোন, রড, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।

সেবা পর্যায়ে তিনটি খাতকে এই আদেশের আওতায় আনা হয়েছে, সেগুলো হলো: বিমা, ব্যাংকিং, নন-ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

এনবিআরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই নির্ধারিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকে, তাহলে তাদের পুরো কার্যক্রমের জন্য অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।

বিজ্ঞাপন