বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের বিশেষ চালান আসছে আজ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান আজ দেশে আসছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের বিশেষ চালান আসছে আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের একটি বিশেষ চালান আজ রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম চালানটি আসার কথা ছিল, তবে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর আজ চালানটি আসার বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইউরেনিয়াম পাবনার রূপপুরে নিয়ে যাওয়া হবে। চলতি বছরের মধ্যে মোট ৭টি ইউরেনিয়াম চালান আসবে বলে জানা গেছে।

প্রথম ইউনিটে ৩ মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হলেও সেফটি ভাল্বের নিরাপত্তা ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন