শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন শুরু হবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই অনুমোদন প্রদান করে।

এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি উৎপাদন শুরু হবে। আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আগামী নভেম্বরে।

বিজ্ঞাপন