রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে শুরু হলো প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন

বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হলো।

বাংলাদেশে শুরু হলো প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষা সম্পন্ন করে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড জানায়, এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ক্রমান্বয়ে উৎপাদন বৃদ্ধি করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও তা জাতীয় গ্রিডে সঞ্চালনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল।

এর আগে, বায়রার কাছ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই ধাপে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়, যা চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের সূচনা করে।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) এর গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ শেষ হয়। সংশ্লিষ্টরা স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষা সম্পন্ন করেন।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি দেশে আসা শুরু হয়েছে।

বিজ্ঞাপন