শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা আলোচনা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা আলোচনা

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনায় ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা জানান, তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে এসব খাতে সহযোগিতা করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে ব্রিটিশ কাউন্সিল জানায়, আলোচনায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে—এমন বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা উঠে এসেছে।

ভবিষ্যতে এই আলোচনার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন