শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিবিআইয়ের তদন্ত, মোটরসাইকেল উদ্ধার

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিবিআই তদন্ত শুরু করেছে, উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিবিআইয়ের তদন্ত, মোটরসাইকেল উদ্ধার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নৌ পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত চালাচ্ছে।

তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদীর আনুমানিক ৫০ গজ দূরে অবস্থিত মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পিবিআই জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাইবাছাই চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এর আগে, তাহসিফের 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই।

গত বুধবার বিকেলে টঙ্গীতে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ ছিলেন গত মঙ্গলবার থেকে। তাহসিফের বাবা এনায়েতুল করিম সাংবাদিকদের অভিযোগ করেছেন যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন