শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার

সরকার সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করেছে।

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ২ জন যাত্রী ধারণক্ষমতার অটোরিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং নবায়ন ফি ৪ হাজার টাকা। ৪ জন যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার টাকা, নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ফিটনেস সার্টিফিকেটের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় অটোরিকশার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে এই ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন