শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপে গ্যাসের আগুন অব্যাহত

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপে গ্যাসের আগুন অব্যাহত, প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপে গ্যাসের আগুন অব্যাহত

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপে গ্যাসের আগুন এখনও নিভেনি। প্রশাসন জননিরাপত্তা নিশ্চিতে আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার রাতে গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর ইনানীর একটি বাড়িতে নলকূপ স্থাপনের সময় গ্যাসের আগুনের সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন