শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন

বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।

বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত্তি মজবুত করার লক্ষ্যে বিশ্বব্যাংক ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। বুধবার সংস্থার ঢাকা অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঋণের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থার উন্নয়ন হবে। বিশ্বব্যাংক আশা করছে, এই ঋণ ব্যাংক খাতের সংকট নিরসন ও সংস্কারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

ঋণের মূল লক্ষ্য হলো সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন ও সমাধানের ভিত্তি তৈরি করা। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা এবং সরকারি ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার।

প্রকল্পটির আওতায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোকে আধুনিকায়ন ও উন্নত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ঝুঁকি পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তথ্য ও ঝুঁকিভিত্তিক তদারকি জোরদার হবে, যা আর্থিক খাতের সামগ্রিক স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করবে।

বিজ্ঞাপন