বাংলাদেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। সর্বশেষ নির্ধারণ অনুযায়ী, ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এই নতুন দর ঘোষণা করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমানোর পর ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় নির্ধারিত হয়েছে, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম। ২১ ক্যারেটের সোনার গহনের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, যা ২ হাজার ৯৯ টাকা কমেছে।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় কমানো হয়েছে।
গতকালও সোনার দাম কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা।