বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে।

সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা প্রদান করেছে। গত বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ নম্বর-৩-এর নির্দেশনা অনুযায়ী, সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে।

এছাড়াও, শাখাগুলোর সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকিতে রাখার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শাখাগুলোর দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য এবং অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন