রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাইকোর্টের নির্দেশে ৪৩তম বিসিএস নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশ

হাইকোর্টের নির্দেশে ৪৩তম বিসিএস নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশে ৪৩তম বিসিএস নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশ

৪৩তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ নয় উল্লেখ করে পুনরায় মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ বৃহস্পতিবার (২৫ জুন) এ রায় ঘোষণা করেন।

রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছিল।

গত বছর ৪৩তম নন ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। এর ফলে হাইকোর্টের এই রায় এসেছে।

২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন