বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডা. আশীষ কুমার চক্রবর্তীকে গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

ডা. আশীষ কুমার চক্রবর্তী গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ লাভ করেছেন।

ডা. আশীষ কুমার চক্রবর্তীকে গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

২৪ জুন বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকন্ঠ এবং বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ সেমিনারে “Role of Non-Resident Bangladeshi (NRB) Scientists in Advancing Biotech and Biosimilar Drugs in Bangladesh's Pharmaceutical Industry” শীর্ষক মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে “100 Healthcare Titans of Bangladesh” বিশেষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে দেশের চিকিৎসা ও ওষুধ খাতের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, নীতিনির্ধারক, করপোরেট নেতৃবৃন্দ এবং সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন