স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার নিশ্চয়তা দিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে আনা হবে।
আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পলিসিস্টিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের সেমিনারে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে।
বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনার জন্য যোগাযোগ করা হয়েছে।
আলোচনায় উঠে আসে, বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছেন।