দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ বৃদ্ধি করতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক সেমিনারে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে।" তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেন।
মন্ত্রী আরও বলেন, "সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যেন সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।"
তিনি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার কথা উল্লেখ করে বলেন, "দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই, শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।"