রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গে দুইজনের মৃত্যু, মোট মৃত্যু ১৭০ জন।

সিলেটে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের ৫ মাস বয়সী শিশু রুপায়ন এবং সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পনা। তারা দুজনেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ০৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন