ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১,৪৮৪ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
মৃত ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য একজনের মৃত্যু রংপুর বিভাগে ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রামে ১৯২, খুলনায় ২৫২, ময়মনসিংহে ৬৪, রাজশাহীতে ১০২, রংপুরে ৩৫ এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।