শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৪৮ জনে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে।

এছাড়াও, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সময়ে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন। স্বাস্থ্য অধিদফতর এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

বিজ্ঞাপন