শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের চিকিৎসা ব্যবস্থায় ভিশনারি পরিকল্পনার অভাব: সমাজকল্যাণ মন্ত্রী

চিকিৎসা ব্যবস্থায় ভিশনারি পরিকল্পনার অভাব নিয়ে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশের চিকিৎসা ব্যবস্থায় ভিশনারি পরিকল্পনার অভাব: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন ও অধ্যাপক থাকলেও ভিশনারি পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে উন্নয়ন সম্ভব নয়।" তিনি আরও উল্লেখ করেন, সরকার শিক্ষা এবং চিকিৎসা খাতে নানা উদ্যোগ নিয়েছে এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটকে যথাযথভাবে ব্যবহার করতে হবে।

বর্তমানে কার্ডিয়াক রোগের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, "বর্তমান সময়ে হার্টের বিভিন্ন চেকআপ করাতে এখন আর বাইরে যেতে হয় না।" দেশের সার্জন এবং অধ্যাপকদের কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

মন্ত্রী জানান, ১৯৮১ সালের ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করেছে।

বিজ্ঞাপন