বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ শিশুর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু, মোট প্রাণহানি ৯৬০ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ শিশুর

সারা দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয় যে, এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৬০ জনে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগেই ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। এ সময়ের মধ্যে নতুন করে ১,১৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮৬১ জন হামের উপসর্গে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছে।

বিজ্ঞাপন