সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

রাজশাহীতে হাসপাতালের বর্জ্য ড্রেনে, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি

রাজশাহীতে হাসপাতালের তরল বর্জ্য ড্রেনে ফেলা হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

রাজশাহীতে হাসপাতালের বর্জ্য ড্রেনে, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি

রাজশাহীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশ প্রতিষ্ঠান তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা না থাকার কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ২১৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মাত্র দুটি প্রতিষ্ঠানে কার্যকর বর্জ্য শোধনাগার রয়েছে। ফলে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি ড্রেনে গিয়ে পড়ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি নাগরিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, 'রাজশাহীতে হাসপাতালের তুলনায় তরল বর্জ্য শোধনাগার খুবই অপ্রতুল। ফলে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি থেকেই যাচ্ছে।'

রাজশাহী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, 'ইটিপি না থাকায় তরল বর্জ্য সুয়ারেজ লাইনের মধ্যমে ফেলে দেওয়া হয়।'

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন বলেন, 'পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এছাড়া, তরল বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজসহ ৪টি প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন