বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় রাতের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন