সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
জাতীয়

নেপালে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ, উদ্ধার কাজ চলমান

নেপালে বন্যা ও ভূমিধসের পর ছয় শতাধিক পর্যটক নিখোঁজ, উদ্ধার কাজ চলছে।

নেপালে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ, উদ্ধার কাজ চলমান

নেপাল-চীন সীমান্তের ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর দেশটিতে ছয় শতাধিক পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। নেপাল ট্যুরিজম বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে।

বোর্ডের মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানান, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৮ জন ভারতীয় রয়েছেন। এছাড়াও তালিকায় ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৬৫ জন আমেরিকান, ৩৫ জন অস্ট্রেলিয়ান এবং ৩৩ জন যুক্তরাজ্যবাসী পর্যটক অন্তর্ভুক্ত রয়েছে।

দেশটির পর্যটন পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বিশ্বরাজ অধিকারী জানান, এই এলাকায় ভ্রমণকারী পর্যটকদের তথ্য সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা তিব্বতে অবস্থিত হিন্দু তীর্থস্থান কৈলাশ মানসরোবর যাওয়ার জনপ্রিয় পথ এবং ল্যাংটাং ট্রেকিং এলাকা। উদ্ধার কার্যক্রমের জন্য স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

বিজ্ঞাপন