মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১৫১ জনের প্রাণহানি

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৫১ জন।

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১৫১ জনের প্রাণহানি

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

মৃত শিশুদের মধ্যে রয়েছে আদিল (৯ মাস), উদ্ভব (৫ মাস) ও হুমায়ারা (১১ মাস)। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১২৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ১০৩১ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন