সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৮৬৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি, নতুন ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৮৬৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিবরণীতে জানানো হয়, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন, যার মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৩ জন।

গত এক দিনে সবচেয়ে বেশি ৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। খুলনায় ২০৫, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুর বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। পরবর্তী বছরে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হন, তাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।

বিজ্ঞাপন