রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, ভর্তি ১,২৩২ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৫ জন, খুলনা বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৬০ হাজার ৩৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন