রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট ১০৫২

হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৫২ জনে পৌঁছেছে।

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট ১০৫২

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৫২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১০২০ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭৪ জন। এই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনের শরীরে।

বর্তমানে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

বিজ্ঞাপন