মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৮৭৮, নতুন রোগী ১১৫৫

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৭৮। নতুন রোগী ১১৫৫ জন শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৮৭৮, নতুন রোগী ১১৫৫

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৮০ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে হামের উপসর্গে ৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন রোগী ১ হাজার ১৫৫ জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সরকার হাম রুবেলার টিকায় সাফল্য অর্জন করেছে এবং ২ কোটি ১২ লাখ ৩ হাজার ৩৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে, যা তাদের টার্গেটের চেয়ে অনেক বেশি।

হাসপাতাল ব্যবস্থাপনায়ও পূর্ণ প্রস্তুতি রয়েছে, যাতে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা প্রদানের জন্য।

বিজ্ঞাপন