ঢাকা ও আশপাশের এলাকায় আজ মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।
হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।