শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৫৪৪ জন ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি, ৫৪৪ জন হাসপাতালে ভর্তি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৫৪৪ জন ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে নতুন করে ৫৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যে বলা হয়, বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের বাইরে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রাজশাহী বিভাগে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৬৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।

এছাড়া, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৩৩৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫৯ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন