দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের এবং উপসর্গ দেখা দিয়েছে ৬৭৭ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।
একই সময়ে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।