সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন শিশু। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে শুক্রবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।