সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১২০

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২০।

সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১২০

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আজ সকালে ২৪ ঘণ্টার এ হিসাব প্রকাশ করে।

মৃত শিশুরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের একজনের বয়স ৪ মাস এবং অন্যজনের বয়স ৭ মাস।

এতে করে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৩০৪ রোগী রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় ২১ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ৭৭৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত করা হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন, বাকিরা সন্দেহভাজন।

বিজ্ঞাপন