দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৫৪ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫৯। এই সময়ে ৮৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮১৮ শিশু।